Breaking News
Home / TRENDING / জো বিডেনকে হত্যার এক ফাঁস ! গ্রেফতার এক যুবক

জো বিডেনকে হত্যার এক ফাঁস ! গ্রেফতার এক যুবক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনকে (Joe Biden) হত্যার পরিকল্পনা। সেই ঘটনায় গ্রেফতার করা হলো ১৯ বছরের এক যুবককে। গাড়ি ভর্তি বন্দুক এবং বিস্ফোরকসহ ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করল মার্কিন পুলিশ। প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন কে হত্যার পরিকল্পনা করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ক্রমশই এগিয়ে আসছে। ইতিমধ্যেই সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের বিতর্ক সভাটিও হয়ে গিয়েছে। হাতে বাকি আর মাত্র দু সপ্তাহ, আর তারপরেই ৩রা নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন (USA Presidential Election)। প্রসঙ্গত আলেকজান্ডার হিলেল ট্রেজম্যান নামে ওই ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি মিম পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন আমি কি জো বিডেনকে হত্যা করতে পারি। তদন্তকারী সংস্থা এটিকে নিছকই একটি সাধারণ পোস্ট মনে করছেন না। কারণ তারা ট্রেজম্যানের সার্চ ইঞ্জিন খতিয়ে দেখতে পান ওই ব্যক্তি জো বিডেনের বাড়ির ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সম্পর্কিত যে আইন গুলি রয়েছে সে বিষয়ে একাধিকবার অনুসন্ধান করেছে।

উত্তর ক্যারোলাইনা কন্নাপলিসে একটি পরিত্যক্ত গাড়ি পরে থাকতে দেখা যায়। আর সেই গাড়ি কার সেই সন্ধান করতে গিয়েই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। গাড়ির ভেতর থেকে একটি স্বয়ংক্রিয় বন্দুক এআর১৫ পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিস্ফোরক তৈরীর নানান সরঞ্জাম। যদিও তাঁকে গ্রেপ্তার করার পর থেকেই তদন্তকারী সংস্থা তার ফোন ল্যাপটপ সবকিছুই খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সেখান থেকে ৬৭২১টি শিশুদের আপত্তিকর ভিডিও খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারের পরেই জানতে পারা গেছে ধৃত ওই যুবকের জঙ্গীদের কার্যকলাপ এবং গণহত্যা করবার প্রতি আগ্রহ রয়েছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা সমস্ত জিনিসপত্রগুলি এরই প্রমাণ দেয়। যদিও এর পূর্বে কোন অপরাধমূলক ঘটনার সঙ্গে তাঁর যুক্ত থাকার কোন সূত্র খুঁজে পাওয়া যায়নি। এবিসি নিউজ জানিয়েছে তার বিরুদ্ধে শিশুদের আপত্তিকর ভিডিও থাকবার অভিযোগে কেন উঠছে তাও এই মুহূর্তে স্পষ্ট নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *