Breaking News
Home / TRENDING / চক্রান্ত ফাঁস : মুকুলের বিরুদ্ধে জোড়া গুজবের গোড়ার কথা

চক্রান্ত ফাঁস : মুকুলের বিরুদ্ধে জোড়া গুজবের গোড়ার কথা

দেবক বন্দ্যোপাধ্যায় :

কাকে কান নিয়ে গেছে! কানে হাত না দিয়ে কাকের পিছনে দৌড়নো। গল্প টা পুরনো। কিন্তু এই গল্পের নটে গাছ আজও মুড়োয় নি। বরং লকলক করে বেড়েই চলেছে।
অন্তত মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে যে কাণ্ড শেষ দু’দিন ধরে চলছে তা দেখে এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। মুকুল-কাণ্ড একটা নয়, বরং দুটো।

কাণ্ড এক : বাংলার ভবিষ্যত গড়ার বৈঠকে মুকুল নেই বা মুকুল কে ছাড়াই দিল্লিতে হয়ে গেল পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির (BJP) বৈঠক।

কাণ্ড দুই : মুকুলের দিল্লির বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হল মোদি-শাহের ছবি। এমন সব বড় বড় কাণ্ডের খবর যাঁরা রটালেন তাঁরা একবার কানে হাত দিয়ে দেখতে পারতেন। কিন্তু তাহলে তো আর খেলা জমে না! তার চেয়ে কাকের পিছনে দৌড়োনো ভাল। একজন দৌড়লে আরও কয়েকজন তো পিছু নেবেই।

যাই হোক, কানে হাত দিলে কী জানা যেত তা নীচে দেওয়া হল:

কাণ্ড এক : দিলীপ ঘোষের (Dilip Ghosh) দিল্লির বাড়ির যে বৈঠকে মুকুল ছিলেন না বলে এত কথা সেই বৈঠক বিজেপির কেন্দ্রীয় কমিটির ডাকা বৈঠকই ছিল না। বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ শর্মা এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ব্যক্তিগত উদ্যোগে এই বৈঠক আহ্বান করেন। এক কথায় এটা বিজেপির অফিসিয়াল বৈঠক নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও জানিয়েছেন, এই বৈঠক নিয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না।

শুধু মুকুল রায় নয়, কৈলাস বিজয়বর্গীয়ও এই বৈঠকে থাকেন নি সকালে একবার ঘুরে এসেছেন মাত্র। বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তও এই বৈঠকে ছিলেন না।

কাণ্ড দুই : দিল্লির নির্বাচনের সময় মুকুল রায়ের দিল্লির বাড়ির সামনে মোদি-শাহের (Modi-Shah) ছবি সরিয়ে নিয়েছিল নির্বাচন কমিশন। যেমন নেয়। মোদি-শাহের ছবি তখন থেকেই দিল্লির মুকুলাঙ্গনে শোভা পাচ্ছে না। নির্বাচন মিটে যাওয়ার পর কেন আবার লাগানো হয় নি? এই প্রশ্ন মুকুল রায় কে করা যেতে পারে। তবে সে উত্তরে আর যাই হোক মুকুলের ‘বিজেপি ত্যাগ’ বা ‘তৃণমূলে যোগ’ জাতীয় কিছু পাওয়া যাবে না। যাঁরা গুজব রটাচ্ছেন তাঁরা গোড়ায় গলদ করে ফেলছেন। কানে হাত না দিয়ে কাকের পিছু ধাওয়া করছেন। তবে এর একটা ভাল দিকও আছে। দিল্লির নির্বাচনের পর থেকে পড়ে জরুরী কাজটা এবার চট জলদি করে ফেলছেন যাঁরা মুকুলের দিল্লির কাজ সামলান তাঁরা। আবার মোদি-শাহের ছবি টাঙানো হচ্ছে মুকুল রায়ের দিল্লির বাড়ির লন লাগোয়া পাঁচিলে।

‘সবকিছুরই একটা ভাল দিক আছে!’ হাসতে হাসতে বলছেন মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *