চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কেরল ও কর্ণাটকে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে আইএসআই-এর সদস্যরা। সন্ত্রাসবাদীদের নিয়ে এক রিপোর্টে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। এই রিপোর্ট ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপস্থিতি জানান দেয়। এই রিপোর্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের ১৫০ থেকে ২০০ জন সন্ত্রাসবাদী কেরল ও কর্ণাটকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। তারা বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করছে।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, ১৫০ থেকে ২০০ জনের একটি দলে ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানের আইএসআইয়ের সদস্যরা রয়েছে। বর্তমানে এই আল-কায়েদা গোষ্ঠীর নেতা ওসামা মামুদ। আসীম ওমরের মৃত্যুর পর মামুদ এই গোষ্ঠী চালাচ্ছেন। ওমরের মৃত্যুর বদলা নিতে এই গোষ্ঠী বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছে।
গত বছর মে মাসে কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তারক্ষীর সংঘর্ষের পর, ইসলামিক স্টেটের সন্ত্রাসবাদী সংগঠনগুলি ভারতে প্রথম নতুন শাখা তৈরির দাবি জানিয়েছিল। বিদেশি সংবাদসংস্থার তরফে বলা হয়েছে, নতুন ওই শাখার নাম ‘উইলিয়াহ অফ হিন্দ’। এর আগে ২০১৫ সালে আফগানিস্তান, পাকিস্তান সংলগ্ন ভারতের সীমান্ত অঞ্চলগুলিতে হামলা চালিয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news