নীল রায়।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নির্দেশ পেয়েই আন্দোলনে নামলে ছাত্র পরিষদ। কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherji) করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার স্ট্যান্ড রোডের অফিসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করে কংগ্রেসের ছাত্র সংগঠন। কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গনের নেতৃত্বে এদিনের আন্দোলন সংগঠিত হয়। কুশপুত্তলিকা দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
প্রসঙ্গত, রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতার সময় বন্দরের নতুন নামকরণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সিদ্ধান্ত ঘোষণার পরে পরেই প্রতিবাদে ফেটে পড়েন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। কড়া বিবৃতি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। এদিন আর প্রতিবাদ প্রসঙ্গে ছাত্রনেতা অর্ঘ্য গণ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করা চলবে না। যদি তা না করা হয় আগামী দিনের আন্দোলন আরও তীব্র হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news