Breaking News
Home / TRENDING / রাজ্যপালের ডাকা বৈঠকে থাকতে পারছেন না সুজন-মান্নান

রাজ্যপালের ডাকা বৈঠকে থাকতে পারছেন না সুজন-মান্নান

নীল রায়।

১৭ জানুয়ারি রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবে না সিপিএম ও কংগ্রেস। রাজ্যপালকে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে জানা যায় গণপিটুনি সংক্রান্ত বিল নিয়ে বিধানসভার পরিষদীয় দলের নেতাদের বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এক বিবৃতিতে রাজভবন জানায়, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অব লিঞ্চিং) বিল, ২০১৯’ ও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন ফর সিডিউল কাস্ট অ্যান্ড সিডিউল ট্রাইবস বিল, ২০১৯’ এখন‌ও তাঁর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল সংক্রান্ত সবকিছু খুঁটিয়ে দেখার পরও আর‌‌ও কিছু তথ্যের প্রয়োজন। সেই বিষয়ে আলোচনার জন্য‌ই পরিষদীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসতে চান। ১৭ তারিখ দুপুর ১২টায় রাজভবনে ডাকা হয়েছে বৈঠক।

কিন্তু এদিন কংগ্রেসের আবদুল মান্নান (Abdul Mannan) জানিয়েছেন, পূর্বসূচি অনুযায়ী দিল্লিতে থাকবেন। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যর মেয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি। আর সিপিএমের সেন্ট্রাল কমিটি মিটিং আছে কেরলে। তাও পূর্ব নির্ধারিত। ১৭-১৯ কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে সেখানে যাবেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। এই নজিরবিহীন যেতে পারবেন না জেনেও রাজ্যপালের উদ্যোগের প্রশংসা করেছেন মান্নান ও সুজন।

সুজন-মান্নান ছাড়াও, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর‌এসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, ফরোর্য়াড ব্লক নেতা আলি ইমরান রামজ, সিপিআই নেতা অশোক দিন্দা, বিজেপি নেতা মনোজ টিগ্গা ও গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রহিত শর্মাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *