Breaking News
Home / TRENDING / সিন্ধিয়া ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগদানে সঙ্কটে কমলনাথ সরকার

সিন্ধিয়া ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগদানে সঙ্কটে কমলনাথ সরকার

নিজস্ব প্রতিনিধি।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বিসাহু লাল সাহু যোগ দিলেন বিজেপিতে। মঙ্গলবার মাধবরাও সিন্ধিয়া পুত্র যখন সোনিয়া গাঁধীর উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ঠিক সেই সময় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরে বিজেপিতে (BJP) যোগদান করলেন। বিসাহু লাল সাহু। যোগদানের পর তিনি বলেন, “আমি কংগ্রেসের পাশাপাশি রাজ্য বিধানসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছি। আমি বিজেপিতে যোগ দিয়েছি। কমলনাথ সরকারের কর্মকাণ্ডে বিরক্ত হওয়ায় বেশিরভাগ কংগ্রেস বিধায়ক আগামী দিনে কংগ্রেস থেকে পদত্যাগ করবেন।”

প্রসঙ্গত, গতকাল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Sindhiya) আচমকাই বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। ঠিক তার আগের দিন সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ জন কংগ্রেস (Congress) বিধায়ক কর্ণাটক পাড়ি দেন। এমনিতেই সরকার গঠনের সময় থেকেই সুতোই চলছিল মধ্যপ্রদেশ কমলনাথ সরকার। এই ১৭ জন বিধায়কের দল বদলের ফলে সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়বে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। তাই ফের আস্থা ভোটের সম্মুখীন হতে হবে কমলনাথকে। ইতিমধ্যে সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ কংগ্রেস বিধায়ক নিজেদের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন।

সেই পরিস্থিতি বুঝেই মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র নিয়ে তা রাজভবনে পাঠিয়ে দিয়েছেন কমলনাথ। ঘটনাচক্রে, যেদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়লেন সেদিনই তাঁর পিতা-মাধবরাও সিন্ধিয়ার জন্মদিন। এদিন সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান টুইট করে নবাগত সতীর্থের পিতার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ছবি সৌজন্যে: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *