Breaking News
Home / TRENDING / করোনার থাবায় আক্রান্ত মুকেশ আম্বানি, জানুন বিস্তারিত

করোনার থাবায় আক্রান্ত মুকেশ আম্বানি, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি ।

করোনার ধাক্কায় এবার কুপোকাৎ মুকেশ অম্বানি। না, এই রোগে আক্রান্ত হন নি তিনি। কিন্তু এই অসুখ তেলের দামে এমনই প্রভাব ফেলেছে, যার জেরে এশিয়ার সেরা ধনীর শিরোপা খোয়াতে হল অম্বানিকে। এই শিরোপা তাঁর থেকে ছিনিয়ে নিলেন আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা। জ্যাক মা চিনের কোটিপতি। আর এই চিন থেকে ছড়ানো অসুখের জেরেই বিশ্ব অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী করোনার ধাক্কায় বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ।

এরপরই দ্বিতীয় ক্ষতিগ্রস্ত অম্বানি। করোনা আতঙ্কে পর্যটন এবং যাতায়াতে ব্যাপক কাটছাঁট হয়েছে বিশ্বজুড়ে। তার জেরেই গত দিন দশকের মধ্যে উল্লেখযোগ্যভাবে পড়েছে তেলের দাম। এর ফলে সাংঘাতিক ক্ষতি হয়েছে মুকেশের মূল ব্যবসায়িক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। হুহু করে দাম পড়েছে রিলায়েন্সের শেয়ারের। মুকেশের সম্পত্তির পরিমান এক ঝটকায় কমে গিয়েছে ৫৮০ কোটি ডলার। এর ফলেই ৪ হাজার ৪০০ কোটি ডলারের মালিক জ্যাক মা উঠে এসেছেন এক নম্বরে। করোনার জেলে আলিবাবার ব্যবসাও মার খেয়েছে।

কিন্তু ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সের মতে, বিশ্বের যে সব কোটিপতির তেলের ব্যবসা রয়েছে করোনার ছোবল তাঁদের পক্ষে সবথেকে বেশি ক্ষতিকারক প্রতিপন্ন হয়েছে।

.

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *