নিজস্ব প্রতিনিধি।
দোলের রাতেই কলকাতায় খুন হলেন এক যুবক। সোমবার গভীর রাতে বড়তলা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন বড়তলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। বচসা বাড়তে বাড়তে প্রমোদ সাউ বছর ৩৫-এর যুবককে পাথরের আঘাতে খুন করা হয়। প্রমোদ সাউ পেশায় চটের ব্যাগ নির্মাতা ছিলেন।
এছাড়াও তিনি জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ করছে বটতলা থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news