সূর্য সরকার।
দূর্গাপুর ব্রীজের নীচ দিয়ে ভারি গাড়ি চলাচল রুখতে এবার হাইটবার বসানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেএমডিএ। দূর্গাপুর ব্রীজের দুইদিক চেতলা ও নিউ আলিপুরে দুটি করে মোট চারটি হাইটবার বসানো হবে। তার জন্য দরপত্র আহ্বান করেছে কেএমডিএ। মঝেরহাট ব্রীজ ভেঙে পড়ার পর দূর্গাপুর ব্রীজের নীচ দিয়ে গাড়ি চলাচলের সংখ্যা এমনিতেই বেশ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ভারী গাড়ির সংখ্যাও। ফলে গুরুত্বপূর্ণ এই সেতুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।
সেই কারণে এই সেতুর নীচ দিয়ে ভারি যানবাহন চলাচল আটকাতেই হাইটবার বসানো হবে। হাইটবারের উচ্চতা হবে ৪ মিটার। প্রায় ১৬ লক্ষ টাকা খরচে এই হাইটবার বসাতে সময় লাগবে ৩ মাস। ঘনিষ্ঠ মহলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, হাইটবার লাগানোর পর বড় ও ভারি গাড়িগুলোকে গার্ডেনরীচ এর দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তেমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news