প্রসেনজিৎ মাহাতো:
আবারও ঝাঁকুনি লাগতে চলেছে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। কোপা আমেরিকার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল–আর্জেন্টিনা। দু’দেশের মহারণ মানেই এক অন্য উত্তেজনা, উন্মাদনা।
শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২–০ হারিয়ে সেমিতে পৌঁছে গেল আর্জেন্টিনা। শুরুটা মেসিদের ভাল না হলেও, ম্যাচ যত গড়িয়েছে ছন্দে ফিরেছে তারা। জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে আগুয়েরোর। দুরন্ত খেললেন তিনি। মার্টিনেজের গোলে ১–০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয়। ভেনেজুয়েলা সেভাবে আক্রমণ করতে পারেনি। মাঠ বিশ্রী হওয়ায় দু দলের পাসিং ফুটবল খেলতে সমস্যা হয়। আর্জেন্টিনাকে ২–০ এগিয়ে দেন সেলসো। এবার প্রহর গোনা শুরু ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news