Breaking News
Home / TRENDING / পাথরকুচি পাতার সঙ্গে কংগ্রেসের তুলনা সোমেনের, জানুন বিস্তারিত

পাথরকুচি পাতার সঙ্গে কংগ্রেসের তুলনা সোমেনের, জানুন বিস্তারিত

নীল রায়।

মহারাষ্ট্র (Maharashtra) ও হরিয়ানার (Hariyana) নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে মারফত নিজের দল কংগ্রেসকে (Congress) পাথরকুচি গাছের সঙ্গে তুলনা করলেন তিনি। এক লিখিত বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, “সরকার যেই গড়ুক, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল আবার প্রমান করল যে ‘কংগ্রেস মুক্ত ভারতের’ ! তত্ব একটি অলীক কল্পনা মাত্র।”

এরপরই জাতীয় রাজনীতির প্রধান বিরোধী দল কংগ্রেস প্রসঙ্গে সোমেনের মন্তব্য, “কংগ্রেস পাথরকুঁচির পাতার মত, যেখানেই পড়বে সেখানেই নতুন চারাগাছ জন্মাবে।” উৎসবের মরসুমে কারণেই কংগ্রেস এখন যেকোনো ধরনের রাজনৈতিক আন্দোলন থেকে দূরে রয়েছে তাই দিনের বিবৃতিতেই জানিয়ে দেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তিনি বলেন, “বাংলায় তৃণমূল – বি জে পির রাজ্যব্যাপী সন্ত্রাস এবং অশান্তি সৃষ্টির প্রতিবাদে কালীপুজো এবং ছটপুজোর পরে রাজ্যের সব গণতান্ত্রিক এবং প্রগতিশীল দল সংগঠিত হয়ে রাস্তায় নামবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *