Breaking News
Home / TRENDING / রাহুলের জন্মদিনে নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য কংগ্রেসের

রাহুলের জন্মদিনে নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য কংগ্রেসের

নীল রায়।‌ রাহুল গান্ধীর ৫০তম জন্মদিনে লোকসভা ভোটে নিহত কংগ্রেসের একমাত্র কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বুধবার সোমেন মিত্রর নির্দেশে ভগবানগোলা যায় প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধিদল। কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র। ভগবানগোলা গিয়ে নিহত টিয়ারুল শেখের পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেয় প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অমিতাভ চক্রবর্তী বলেন, “একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে হিংসা বন্ধের কথা বলছেন। অন্যদিকে তাঁর দলের সশস্ত্র বাহিনী আমাদের কর্মীদের খুন করছে। ভোট দিতে গিয়ে বুথ থেকে মাত্র ১২ মিটার দূরে আমাদের কর্মী টিয়ারুল শেখ খুন হন। আমরা তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *