নিজস্ব সংবাদদাতা:
জবি জাস্টিন কোথায় খেলবেন? ইস্টবেঙ্গল নাকি এটিকেতে? এই নিয়েই ময়দান এখন উত্তাল। বিশেষ সূত্রে চ্যানেল হিন্দুস্তানের খবর, জবি খেলবেন এটিকেতেই। এটিকে কর্তারা ফেডারেশন থেকে সেই অনুমতি প্রায় আদায় করে নিয়েছেন। জবি নিজেও এটিকেতে খেলার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। যদিও তিনি বিষয়টিকে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ।
অন্যদিকে সংবাদ, প্রতি বছর ইস্টবেঙ্গলের সঙ্গেই কেন এমন ঘটনা ঘটে তা খতিয়ে দেখতে চায় ফেডারেশন। তবে জানা গিয়েছে, আইএফএ যাই বলুক না কেন জবির এটিকেতে খেলা আটকাবে না। ‘বল’ এখন ফেডারেশনর কোর্টে। এটিকে কিন্তু নিশ্চিন্ত জবিকে নিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news