Breaking News
Home / TRENDING / রবীন্দ্রনাথের উক্তি খলিল জিবরানের নামে, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ইমরান

রবীন্দ্রনাথের উক্তি খলিল জিবরানের নামে, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ইমরান

ওয়েব ডেস্ক:

রবীন্দ্রনাথের উক্তি খলিল জিবরানের বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ইমরান৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপত্তি বাধালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইমরান লেখেন উক্তিটি খলিল জিবরানের, যদিও সেটি রবীন্দ্রনাথের প্রখ্যাত উক্তি। প্রসঙ্গত, খলিল জিবরান প্রখ্যাত লেবানিজ সাহিত্যিক। কর্মসূত্রে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা৷

ইমরানের এই কাণ্ডে ট্যুইটারে জুড়ে পাক প্রধানমন্ত্রীকে নিয়ে শুরু হয় মস্করা৷ সকলেই ইমরানের ভুল ধরিয়ে লেখেন, জিবরানের নয়, এই উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের৷

অনেকে আরও একধাপ এগিয়ে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর শর্মিলা ঠাকুরের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া উচিত পাক প্রধানমন্ত্রীকে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *