Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখলেন, সাধারণে স্বস্তি, সস্তা পণ্য

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখলেন, সাধারণে স্বস্তি, সস্তা পণ্য

ওয়েব ডেস্ক:

কিছুদিন আগেই মোদী বলেছিলেন, জিএসটি কমানো হবে। তিনি আরও বলেছিলেন যে ২৮ শতাংশ থেকে জিএসটি কমিয়ে আনা হবে ১৮ শতাংশের নিচে। বাস্তবিক সেই পথেই শনিবার হাঁটল জিএসটি কাউন্সিল।

জিএসটি কাউন্সিলের নয়া সিদ্ধান্তে দাম কমল ৩৩ পণ্যের। আজ অর্থমন্ত্রী অরুণ জেটিলি সাংবাদিক সম্মলনে জানালেন এবার থেকে মাত্র ৩৪টি পণ্য থাকল ১৮% জিএসটির উপরে। কিন্তু এরফলে কোথায় পড়ল? দাম কমছে কোন কোন পণ্যের?

আপাতত জানা গিয়েছে, দাম কমছে সিনেমার টিকিটের, কমছে বিমান ভাড়া। লিথিয়াম ব্যাটারি ও ভিডিও গেমসের দামও কমছে। পাশাপাশি কমছে গাড়ির বিমার জিএসটি।

উল্লেখ্য, শুধুমাত্র বিলাসবহুল পণ্যগুলির উপরই ২৮% পরিষেবা কর চাপানো হবে এবার থেকে। বাকি ৯৯ শতাংশের ক্ষেত্রে ১৮ বা তার কম কর নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *