Breaking News
Home / TRENDING / বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন সোমেন, জানুন বিস্তারিত

বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন সোমেন, জানুন বিস্তারিত

নীল রায়:

বিমান বসুর দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে ৪টি আসনে সমঝোতার প্রস্তাব ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে ১৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি কংগ্রেসকে ফের জোট বার্তা দেন বিমান বসু। রায়গঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর ও মালদহ দক্ষিণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা না করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জোট তথা ওই চারটি আসনের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি। না হলে, আগামী দিনে আমরাও বাকি চারটি আসনে প্রার্থী দেব, বলেছিলেন বিমান। সেই প্রস্তাবই ফিরিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সোমেন মিত্র বলেন, “বিমান বাবুকে অনেক ধন্যবাদ এই প্রস্তাবের জন্য। কিন্তু দু’ দফায় সূর্যকান্ত মিশ্রর সঙ্গে আলোচনার পর আমরা তাঁকে জানিয়েছিলাম, তাঁদের প্রস্তাবে আমাদের সায় নেই। আমরা আমাদের মত চলব। এখন আর প্রস্তাবের মানে নেই, জোটের সম্ভাবনাও নেই।”

ইতিমধ্যে দিল্লি থেকে এআইসিসি ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এমত অবস্থায় আর পিছু হটার সম্ভাবনা নেই, কার্যত সিপিএমকে সে কথাই বুঝিয়ে দিলেন ঝানু রাজনীতিক সোমেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *