নীল বণিক:
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে অতিথি। ওরা আসবে, আবার চলেও যাবে। পাঁচ বছরে কেন্দ্রীয় বাহিনী একবারই আসে। তবে ভোটের পর আর কেন্দ্রীয় বাহিনী থাকবে না, থাকবে তৃণমূল। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত উচ্ছসিত হবার কিছু নেই বলে জানান রবীন্দ্রনাথ।
এদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এমন বক্তব্যে অখুশি নির্বাচন কমিশন। রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নিয়ে বিরোধীরাও কমিশনের দ্বারস্থ হয়েছে। সূত্রের খবর, কমিশন কোচবিহার জেলার রিটার্নিং অফিসারদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news