ওয়েব ডেস্ক:
কংগ্রেসের সঙ্গে জোট না হয়ে গেলো। শেষপর্যন্ত হাত-ছাড়া হয়েই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট।
উল্লেখ্য, বামেরা আগেই ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। এবার বাকি ১৭ আসনের মধ্যে ১৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল সিপিএম তথা বামফ্রন্ট। তবে এইসঙ্গে কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল। পাশাপাশি বাম নেতারা জানিয়ে দিলেন, জোট ভাঙার দায় তাদের নয়।
মঙ্গলবার বিমান বসু এই ১৩ আসনের প্রার্থী ঘোষণা করলেন আনুষ্ঠানিক ভাবে।
দ্বিতীয় প্রার্থী তালিকায় স্থান পেলেন—
কলকাতা উত্তর– কনীনিকা ঘোষ,
বাঁকুড়া— অমিয় পাত্র
শ্রীরামপুর— তীর্থঙ্কর রায়
মথুরাপুর— শরৎ হালদার
ঝাড়গ্রাম— দেবলীনা হেমব্রম
কৃষ্ণনগর— শান্তনু ঝা
দার্জিলিং— সমন পাঠক
হাওড়া— সুমিত অধিকারী
বারাকপুর— গার্গী চট্টোপাধ্যায়
বোলপুর— রামচন্দ্র ডোম
তমলুক— শেখ ইব্রাহিম
আসানসোল— গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
কাঁথি— পরিতোষ পট্টনায়ক
আগেই ঘোষিত বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা:
কোচবিহার— গোবিন্দ রায় (ফরওয়ার্ড ব্লক)
আলিপুরদুয়ার— মিলি ওঁরাও (আরএসপি)
জলপাইগুড়ি— ভগীরথ রায় (সিপিএম)
রায়গঞ্জ— মহম্মদ সেলিম (সিপিএম)
বালুরঘাট— রণেন বর্মন (আরএসপি)
মুর্শিদাবাদ– বদরুদ্দোজা খান (সিপিএম)
রানাঘাট— রমা বিশ্বাস (সিপিএম)
বনগাঁ— অলোকেশ দাস (সিপিএম)
দমদম— নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)
বারাসত— হরিপদ বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক)
বসিরহাট— পল্লব সেনগুপ্ত (সিপিআই)
জয়নগর— সুভাষ নস্কর (আরএসপি)
ডায়মন্ড হারবার— ফুয়াদ হালিম (সিপিএম)
যাদবপুর— বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)
দক্ষিণ কলকাতা— নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)
উলুবেড়িয়া— মাকসুদা খাতুন (সিপিএম)
হুগলি— প্রদীপ সাহা (সিপিএম)
আরামবাগ— শক্তিমোহন মালিক (সিপিএম)
ঘাটাল— তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)
মেদিনীপুর— বিপ্লব ভট্ট (সিপিআই)
পুরুলিয়া— বীর সিং মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
বিষ্ণুপুর— সুনীল খাঁ (সিপিএম)
বর্ধমান— পূর্ব ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)
বর্ধমান-দুর্গাপুর— আভাস রায়চৌধুরী (সিপিএম)
বীরভূম— ডা. রেজাউল করিম (সিপিএম)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news