Breaking News
Home / TRENDING / জোট আলোচনা ছেড়ে দিল্লি চলল আলিমুদ্দিনের থিঙ্ক ট্যাঙ্ক

জোট আলোচনা ছেড়ে দিল্লি চলল আলিমুদ্দিনের থিঙ্ক ট্যাঙ্ক

নীল রায়:

জোট আলোচনা ছেড়ে দিল্লি চলল আলিমুদ্দিনের থিঙ্ক ট্যাঙ্ক! রবিবারের মধ্যে জোট সমস্যার সমাধান করতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিরোধী দলনেতা আবদুল মান্নান ও রাজ্যসভার প্রবীণ সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলেন সিপিএমের সঙ্গে আলোচনার মাধ্যমে জোট সমস্যার সমাধান করতে। কিন্তু বিধান ভবনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনার পর গোটা প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন মান্নান। তাই গুরুদায়িত্ব পালন করতে বৃহস্পতিবার সিপিআইএম নেতা রবিন দেব ও মৃদুল দে-র সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রদীপ ভট্টাচার্য। কিন্তু শুক্রবার সিপিএমের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে রাজধানী চলে গিয়েছেন।

এদিন দুপুরের বিমানে দিল্লি গিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক ড. সূর্যকান্ত মিশ্র। রবিন দেব আবার বিকেলের ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্য রওনা দেন। বৈঠক শেষ করে সব নেতারা কলকাতায় ফিরবেন ৪ মার্চ। সূত্রের খবর, সিপিএমের পক্ষ থেকে রাজ্য কংগ্রেসকে বার্তা পাঠানো হয়েছে, রবিবারের বদলে জোট নিয়ে আলোচনার দিন আরও একটু বাড়ানো হোক। যাতে করে এই সময়ের মধ্যে দু’পক্ষই জোট নিয়ে অভ্যন্তরীণ আলোচনার নতুন করে সুযোগ পায়। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ লোকসভা নিয়ে যে জোট-জট তৈরি হয়েছে, তা দু’পক্ষেরই নতুন করে ভাবা উচিত বলে বিধান ভবনকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, চলতি মাসের যে কোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। সেখানে সিপিআইএম নেতৃত্ব কিভাবে জোট আলোচনা নিয়ে এমন গড়িমসি করতে পারে? এমন প্রশ্নের উত্তর জানতে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে ফোন করা হলে দেখা যায় তাঁর মোবাইল বন্ধ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *