ওয়েব ডেস্ক:
দেশের মাটি ছুঁয়েছেন তিনি। কিন্তু এখন ওয়াগা সীমান্ত ছাড়েননি। এদিকে তাঁকে একঝলক দেখার জন্য ভিড় বাড়ছে। পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা ভারতীয় বায়ুসেনার উইঙ কমান্ডার অভিনন্দনকে স্বাগত জানাতে ঠায় দাঁড়িয়ে দেশবাসী। যদিও ইতিমধ্যে ভারতীয় আধিকারিকদের হাতে পাকিস্তান তুলে দিয়েছে অভিনন্দনকে, তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না তিনি। তাঁকে নিয়ে যাওয়া হবে জলন্ধরের সেনা হাসপাতালে। সেখানে চিকিৎসা হবে তাঁর। পাকিস্তানে ৩ দিন ছিলেন অভিনন্দন। ফলে অভিনন্দনের উপর নির্যাতন হতে পারে। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর। এইসঙ্গে অভিনন্দনের শরীরে গোপন যন্ত্রাংশ প্রবেশ করিয়ে দিতে পারে শত্রু দেশ। সে কারণেই মানসিক ও শারীরিকভাবে অভিনন্দনকে সবল করে তোলা হবে আগে।
উল্লেখ্য, কড়া নিরাপত্তায় লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পৌঁছান অভিনন্দন। পাক সেনাবাহিনীর এক বিশেষ দল তাঁকে সড়কপথে নিয়ে আসে। বায়ুসেনার উইঙ কমান্ডারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বায়ুসেনার শীর্ষ আধিকারিক দল। ছেলেকে নিতে ওয়াগা সীমান্তে উপস্থিত রয়েছেন অভিনন্দনের বাবাও। আছেন ভারতীয় হাই কমিশনের পক্ষে জেডি কুরিয়েন।
প্রসঙ্গতঃ গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন পাক বাহিনীর হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইঙ কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার ভারতের হাতে তুলে দেওয়া হবে। মোট ৫৪ ঘণ্টা পাকিস্তানের মাটিতে আটক থাকার পর মুক্তি পেলেন অভিননন্দন বর্তমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news