নীল বণিক
হাইকোর্টের রায়ে চাপে রাজ্য নির্বাচন কমিশন। আর সেজন্যই সকাল থেকেই নির্বিঘ্নে ভোট করাতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করতে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে কমিশন । ভোটের দিন কোনও অশান্তি হলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানাতে হবে। ভোটের দিন থানার ওসিদের নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে হবে। না হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জেলার পুলিশ সুপারদের জানিয়েছে কমিশন।
আদালতের রায়কে স্মরণ করিয়ে দিয়ে পুলিশ সুপারদের কমিশন জানিয়েছে গন্ডোগল হলে তার দায় কর্তব্যরত আধিকারীকদের নিতে হবে। সেই জন্যই জেলার পুলিশ সুপারদের সতর্ক করে কমিশন জানিয়েছেন শুক্রবার থেকে কঠোর হাতে ওসিদের আইন শৃঙ্খলার রক্ষা করতে হবে। উপদ্রুত এলাকা গুলিতে জেলার হেড কোয়ার্টার থেকে র্যাফ পাঠিয়ে রুটমার্চ করানোর কথা বলেছে কমিশন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news