Breaking News
Home / TRENDING / তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ভাঙচুর, খুনের হুমকি

তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ভাঙচুর, খুনের হুমকি

প্রসেনজিত ধর:

ফের দুষ্কৃতীর দৌরাত্ম হুগলীর কোন্নগরে। বৃহস্পতিবার রাতে এলাকার এক প্রমোটারের কাছ থেকে তোলা চাইতে আসে এলাকার নাম করা দুষ্কৃতী কার্তিক ও তার দলবল। তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে বেধড়ক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কোন্নগর স্টেশন সংলগ্ন ক্রাইপার রোডের প্রমোটার নীলাঞ্জন ঘোষকে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল কদিন ধরে। কিন্তু হুমকিতে কাজ টাকা না হওয়ায় পাঁচজন দুষ্কৃতী বাইকে করে মুখে রুমাল বেঁধে ও হেলমেট পরে অফিসে ঢোকে।

অফিসের কর্মী বিশ্বনাথ রায়ের সামনে চলে ভাঙচুর। টিভি ল্যাপটপ,পাখা,দরজা ভেঙে ফেলে দুষ্কৃতিরা। পাঁচ লক্ষ টাকা না দিলে গুলি করে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। ঘটনায় আতঙ্কিত প্রমোটার ও এলাকার ব্যবসায়ীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *