নিজস্ব সংবাদদাতা, ভাঙড়ঃ
নির্বাচনের দিন নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে জমি আন্দোলনকারীদের বাড়ি বাড়ি গিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার সকালে এলাকায় মিছিল করার সময় আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বকুলতলা এলাকায় একাধিক জমি আন্দোলনকারীদের বাড়িতে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধর করারও অভিযোগ উঠেছে আরাবুল বাহিনীর বিরুদ্ধে।
ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। কার্যত ভাঙড়ের এই পোলেরহাট (দুই) গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীরা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ময়দানে নেমেছেন তাঁরা। আর সেই কারনেই তাঁদের উপর হামলা শুরু করেছে আরাবুল বাহিনী। স্থানীয় সূত্রে এমনটাই খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news