Breaking News
Home / TRENDING / হকি বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের

হকি বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের

‌প্রসেনজিৎ মাহাতো
হকি বিশ্বকাপের অভিযান ম্যাচ থেকেই আশার প্রদীপ জ্বালিয়ে দিল ভারতীয় হকি টিম। দেশের মাটিতে হকি বিশ্বকাপ। দেশবাসীর প্রত্যাশা তো থাকবেই। সেটা বেশ ভালই জানে হরেন্দ্র–র টিম। অভিযান ও করল দুরন্ত। দক্ষিণ আফ্রিকাকে ৫–০ হারিয়ে দিল ভারত। ম্যাচের শুরু থেকে শেষ—দাপট নিয়েই খেলেছে ভারত। এই বড় ব্যবধানে জয়টা পরের ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। মন্দির শহর এখন হকিজ্বরে কাবু। এই জয় যে সেখানের উন্মাদনা আরও বাড়াবে সেটা বলাই যায়। ১০ মিনিটের মধ্যেই ১–০ এগিয়ে যায় ভারত। হরমনপ্রীতের ফ্লিক থেকে দলকে এগিয়ে দেন মনদীপ সিং। তার মিনিট দুয়েকের মধ্যেই ২–০ করেন আকাশদীপ সিং। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। ৪৩ মিনিটে তৃতীয় গোল পায় ভারত। মনদীপের নিঁখুত ক্রস থেকে সিমরনজিতের গোল। গোলের পর গোল হজন করে আত্মবিশ্বাসে চিড় ধরে দক্ষিণ আফ্রিকা দলের। তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ললিত উপধ্যায়ের গোলে ৪–০ হয়। পেনাল্টি কর্নার থেকে সিমরানজিৎ পঞ্চম গোল করেন। আগামী রবিবার বেলজিয়ামের মুখোমুখি হবে ভারত। তার আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে টিমের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *