নীল বণিক
এতো জলে থেকে কুমীরের সঙ্গে চ্যালেঞ্জ করার সামিল!
তৃণমূলের জোড়া চাটুজ্যের পাড়ার কলেজে পড়ে ও রাজনীতি করার পর বুক ফুলিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সহজ কথা নয়!
তবে এমনটাই ঘটল বুধবার।
পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের খাস তালুক খাসতালুক বেহালার শুরসুনা কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদে এবার ভাঙ্গন ধরালেন তিনি।
মেয়রের রাজনৈতিক সঙ্গি শুরসুনা কলেজের একসময়ের প্রাক্তন জিএস মন্টি সিংহের নেতৃত্বে বেশ কয়েক জন ছাত্র সংসদের নির্বাচিত সদস্য বিজেপিতে যোগদান করেন। তাছাড়া মুখ্যমন্ত্রীর নিজের ঘরেও ভাঙ্গন ধরালেন মুকুল রায। আশুতোষ কলেজ থেকে বেশ কয়েকজন ছাত্র নেতা তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনে খুব শীঘ্রই কলকাতার নামী কলেজ গুলি থেকে আরও তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগদান করবেন বলে জানান তিনি। তাঁর কথায়, “রাজ্যে বিজেপির সুনামি চলছে। সেই সুনামিতে এবার তৃণমূল ছাত্র পরিষদ ভেসে যাবে বলে জানান মুকুল রায় । দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news