নীল বণিক :
খুচরোতে নাজেহাল এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ডালহৌসির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক ব্যবসায়ী সাত লাখ টাকার খুচরো জমা করতে যান। তা দেখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার একরাশ বিস্ময় নিয়ে ওই গ্রাহকের দিকে তাকিয়ে থাকেন। তারপর ওই গ্রাহককে বলেন সাত লাখ টাকার খুচরো গুনতে হলে সারাদিন আজ অন্য কোনও লেনদেন হবে না ব্যাঙ্কে। প্রতিদিনই এখন এই খুচরোর সমস্যা লেগে রয়েছে বলে জানান ব্যাঙ্ক অফিসার সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেন ছোট এক টাকার কয়েন থেকে দশ টাকার কয়েন সব টাকাই বৈধ। বাজারে খুচরোর চাহিদার তুলনায় জোগান অনেক বশি। তারপর ব্যাঙ্কগুলিতে কর্মীর অভাবে সেভাবে খুচরো নিতে পারছেন না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই এই সমস্যা বলে জানান তিনি। নোটবন্দির পর রিজার্ভ ব্যাঙ্ক বাজারে সব খুচরো ছেড়ে দিয়েছে। যতদিন-না রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে কিছু খুচরো পয়সা তুলছে ততদিন এই সমস্যা মেটবার নয় বলে জানান সঞ্জয় দাস।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news