নিজস্ব সংবাদদাতাঃ
মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে এমন ঝামেলায় খুম কমই পড়তে হয়েছে গোয়েন্দাদের। অবস্থা এমন যে পাচারকারীকে জেরা করার বদলে তার আরোগ্য কামনা করছে গোয়েন্দারা।
আসলে গতকাল দমদম বিমানবন্দরে মাদকসহ গ্রেফতার হন এক নাইজিরিয়ান মহিলা। ওই মহিলার কাছ থেকে প্রাথমিক ভাবে ২০টি এলএসডি ব্লট উদ্ধার হয়। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেট এয়ারওয়েজে মুম্বই থেকে আসা তিরিশ বছরের ডেভিড ব্লেসিংকে ধরে ফেলেন গোয়েন্দারা। মাদক পাচারকারীরা যে তাদের শরীরটিকেও পাচারের কাজে লাগায় তা আর নতুন করে বলে দিতে হয় না। কিন্তু তারপরেও এই মহিলার কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়েছেন গোয়েন্দা আধিকারিকেরা। কারণ মহিলার দেহ তল্লাশির পর প্রথমে তার পায়ুদ্বার থেকে পাওয়া যায় ১২ গ্রাম কোকেন। কিন্তু এরপরও এনসিবি এবং শুল্ক দফতরের মহিলা কর্মীদের সন্দেহ হয় যে আরও মাদক লুকোন রয়েছে। ডেভিড তা স্বীকারও করে। কিন্তু সে জানায় সেই মাদক সে নিজে বের করতে পারছে না। কারণ মাদক লোকানো আছে যৌনাঙ্গে। এই কথা জানার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের পাশের এক বেসকারি হাসপাতালে। এক্স-রে করে দেখা যায় ইউটেরাসের কাছে কিছু রয়েছে। কিন্তু চিকিৎসকরা তা বের করতে ব্যর্থ হন।
এক শীর্ষ এনসিবি কর্তা জানিয়েছেন, যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে আনা হচ্ছিল কোকেন। কিন্তু চলাফেরার ফলে তা পৌঁছে গিয়েছে ইউটেরাসে। এদিকে ভেতরে থাকা কোকেনের একটা ক্যাপসুল ফাটা মানেই মৃত্যু। এমত অবস্থায় মাদক পাচারকারীকে ধরে মহা ফাঁপড়ে পড়েছেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ডেভিডের অস্ত্রপচার করতে হবে। দুপুরেই অস্ত্রপচার করে কোকেন বের করার চেষ্টা করবেন তাঁরা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত তিন বছর ধরে মুম্বইতে আছে ডেভিড। সে একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে সেই চক্রের তথ্য পাওয়া সম্ভব। যদিও বর্তমান পরিস্থিতিতে আসামীর দ্রুত আরোগ্য কামনায় ব্যস্ত গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news