Breaking News
Home / TRENDING / ১০ হাজারে বিক্রি হল ১৮৫ কেজির উড়ুক্কু

১০ হাজারে বিক্রি হল ১৮৫ কেজির উড়ুক্কু

নিজস্ব সংবাদদাতা:

দীঘা : দীঘা মোহনায় ১৮৫ কেজি ওজনের উড়ুক্কু মাছ ঘিরে চাঞ্চল‍্য ছড়াল। জনৈক শংকর গিরির জালে মাছটি ধরা পড়ে। আজ সকালে মাছটি দীঘা মোহনার মাছের বাজারে বিক্রি হয়। স্থানীয় আড়তে দাম ওঠে ১০ হাজার টাকা। সবচেয়ে বড় কথা ব‍্যতিক্রমী এই মাছ ধরা পড়ার খবর ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল দেখার মতো।
টিভিতে বা বইতে উড়ুক্কু মাছের ছবি দেখলেও খুব কম মানুষ স্বচক্ষে এই মাছ দেখেছে। ফলে দীঘার উপকূলে মঙ্গলবার উড়ুক্কু মাছ দেখতে ভিড় করেন বহু মানুষ। ১৮৫ কেজি ওজনের উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠল দীঘা মোহনার নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট।
মূলত জলের অন্য প্রাণী বা মাছের আক্রমণ থেকে বাঁচতে সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে দেখা যায় এদের। এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে। এরা সাধারণত একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি জলের উপরে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের জলে প্রবেশ করে। গ্রীষ্মমণ্ডল অঞ্চলের সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া যায়।
মৎস্যজীবিরা জানিয়েছেন, এত বড় মাছ সাধারণত গভীর সমূদ্রের বাসিন্দা। সম্ভাবত খাবারের সন্ধানে অপেক্ষাকৃত কম গভীর এলাকায় চলে এসেছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *