নিজস্ব সংবাদদাতা:
কোচবিহার, ২৩ অক্টোবর: টানা ৮দিন পুরসভার জল না পেয়ে শেষ পর্যন্ত পথ অবরোধ করলেন কোচবিহার শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । এদিন সকাল সাড়ে ৯টা থেকে কোচবিহার পিএন রোড থানা চোপথি এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে ওয়ার্ড কাউন্সিলার উপস্থিত হলে কাউন্সিলারকে ঘিরেও চলে বিক্ষোভ। প্রায় ২ঘন্টা ধরে অবরোধ চলে। পরে কাউন্সিলার সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনার জেরে পিএন রোড এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৮ দিন ধরে এলাকায় জল পাওয়া আসছে না । মানুষ কত দিন জল ছাড়া থাকতে পারে । এই ওয়ার্ডেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি। বিষয়টি মন্ত্রী-সহ ওয়ার্ড কাউন্সিলারকে জানানোর পরেও কোনও সমাধান হয়নি। তাই জলের দাবিতে আজকের অবরোধ। বাসিন্দাদের মতে তাঁদের এলাকায় জল সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের । আজ সকালে যখন পৌরসভার কর্মীরা এলাকায় জলের ট্যাংক নিয়ে আসে, সেই সময় স্থানীয় লোকজন ওই জলের ট্যাকংগুলি দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় ।
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার অর্চনা ওঝা বলেন, বিষয়টি জানতেন না। আজ শোনার পর এখানে এসেছেন। তবে জলের সমস্যা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি জানান, সাত দিনের মধ্যে নতুন করে লাইন করে জল দেওয়া হবে। বর্তমানে এই ওয়ার্ডে সকাল বিকেল থানা চোপথি এবং হরিজন মহল্লা এলাকায় ২টি করে জলের ট্যাংকের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news