Breaking News
Home / TRENDING / তৃণমূল নেতার মৃত্যু, সরতে হল কাঁকড়তলা থানার ওসিকে

তৃণমূল নেতার মৃত্যু, সরতে হল কাঁকড়তলা থানার ওসিকে

নিজস্ব সংবাদদাতা:

সিউড়ি, ২৩ অক্টোবর: তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি দীপক ঘোষের মৃত্যুর পরেই সরিয়ে দেওয়া হল কাঁকড়তলা থানার ওসি পার্থসারথি মুখোপাধ্যায়কে। তাঁর বদলে ওই থানার ওসির দায়িত্ব নিচ্ছেন বোলপুরের ডিআইও পার্থসারথি ঘোষ।
উল্লেখ্য, গত রবিবার বীরভূমের খয়রাশোল এলাকায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলি এবং ধারাল অস্ত্রের কোপে মারাত্মক আহত হন তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি দীপক ঘোষ। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। এরপরই দীপক ঘোষের ভাইপো বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করেন, কাঁকড়তলা থানার ওসির যোগসাজসেই কাকাকে খুন করা হয়েছে। তিনি বলেন, ওসির মদতে দুষ্কৃতীরা দীর্ঘ দিন ধরে কাকাকে খুনের ছক কষেছে। বেশ কয়েকটা মিটিংও করেছে তারা। সেসব তথ্য পুলিশকে দেওয়া হয়েছিল। কিন্তু কাঁকড়তলা থানার ওসি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, বরং তাদের মদত দিয়েছেন। সেই কারণেই কাকাকে মরতে হল।

এই অভিযোগের ভিত্তিতেই শাসক দল তড়িঘড়ি ওসিকে সরিয়ে দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পার্থসারথি মুখোপাধ্যায়কে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুলিশের কোনও কর্তা ব্যক্তি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *