Breaking News
Home / TRENDING / ‘রণক্ষেত্রে’ কোচবিহার, বিজেপি এজেন্টকে শাসানি, ইভিএম-অভিযোগ তৃণমূলের

‘রণক্ষেত্রে’ কোচবিহার, বিজেপি এজেন্টকে শাসানি, ইভিএম-অভিযোগ তৃণমূলের

ওয়েব ডেস্ক:

পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নেই। শক্তি প্রদর্শনে এবার তৃণমূলের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। ফলে অভিযোগ দু’দিকে আসছে। ইতিমধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অন্যদিকে ইভিএম নিয়ে চক্রান্তের অভিযোগ করেন একসময়ে তাঁর পুরনো দলের সিনিয়র নেতা রবীন্দ্রনাথ ঘোষও।

কোচবিহারের বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট শুরুর আধঘন্টার মধ্যে দিনহাটায় একাধিক বুথ থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে দিনহাটার ৭/১৬৫ এবং ৭/২২৪ এবং সিতাইয়ের ৩৯ নম্বর বুথে। তিনি উল্লেখ করেন বিটি ইভিনিং কলেজের কথাও।

অপরপক্ষে নাটাবাড়িতে নিজের বুথে ভোট দিতে গিয়ে বিতর্কে জড়ান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, বিএসএফ একেবারে দরজার সামনে এসে পড়ে, বলেন রবীন্দ্রনাথ। বহু জায়গায় সিআরপিএফ এবং বিএসএফ হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির পাল্টা অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষ দলবল নিয়ে বুথে ঢোকার চেষ্টা করছেন।

এছাড়াও, রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, কোচবিহার কেন্দ্রের একাধিক জায়গায় ইভিএম খারাপ। চক্রান্তের অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন অবশ্য রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের মতে, ইভিএম খারাপ হয়, কিন্তু পরে তা ঠিক করে দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *