নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে বুথে তালা লাগিয়ে দিলেন ভোটাররা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ এলাকার একটি বুথে। সুষ্ঠ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দানের দাবি নিয়ে এমনই সিধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, আমাদের ভোট দিতে যেতে ভয় হয়। তাই আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, আর কেন্দ্রীয় বাহিনী না আসলে আমরা বুথে তালা খুলব না। গতকাল রাতে বুথে তালা দেওয়ার কারণে ভোট কর্মীদের সারা রাত মাঠে থাকতে হয়। এই ঘটনা কমিশনের নজরে আসার পরই ব্যবস্থা নিয়েছেন। আজ সকাল ৮ টার কিছু পরে কেন্দ্রীয় বাহিনী আসার পর তালা খুললে ভোট দান প্রক্রিয়া শুরু হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news