নিজস্ব সংবাদদাতা
দিনহাটায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন ভোটের সময় ভোটারদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনা দিনহাটা রাসমণ্ডা স্কুলের। ওই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না। তৃণমূলের মারে আহত হন দুই বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে রওনা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এদিকে, রাসমণ্ডায় যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে তার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় বলে জানালেন অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু। তিনি জানান রাসমণ্ডার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news