Breaking News
Home / TRENDING / এসপি বদল হলেও কোচবিহারের বিজেপি প্রার্থীর চিন্তা পুলিশ নিয়েই

এসপি বদল হলেও কোচবিহারের বিজেপি প্রার্থীর চিন্তা পুলিশ নিয়েই

প্রসেনজিৎ ধর:

একদিন পরই রাজ্যের প্রথম দফায় লোকসভা ভোট কোচবিহারে। তার আগেই বদলি হলেন জেলার এসপি অভিষেক গুপ্তা। তাঁর জায়গায় এলেন অমিত কুমার সিংহ। এই আসনে এবারের লড়াই দ্বিমুখী। মুখোমুখি তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।

বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের অভিযোগ, এসপিকে সরিয়ে দেওয়া হলেও পুলিশের নিচুতলার অফিসারদের বদলি না হওয়ায় ভোটারদের প্রভাবিত করতে পারেন এইসব ‘দায়িত্ববান’ পুলিশকর্মীরা। কোচবিহার লোকসভায় ২০১০ টি বুথ আছে। সব বুথে আধাসামরিক বাহিনী মোতায়েন না করলে তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা ভোটারদের ভোট দানে বাধা দিতে পারেন। তাই আমাদের দাবি, ২০১০ টি বুথেই আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হবে।

বিজেপি প্রার্থী এদিন আশঙ্কাপ্রকাশ করেন, বিজেপি কর্মীদের ভোটের আগের দিন পুলিশ দিয়ে বিনা কারণে হ্যারাস করতে পারে শাসক দল। এবার এমনটা হলে আমরা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাবো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *