প্রসেনজিৎ ধর:
আলিপুরদুয়ারের মতোই কোচবিহারেও ৬০% বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, মাঝে একদিন তারপরেই বৃহস্পতিবার কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট। অথচ অধিকাংশ বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। অথচ বিরোধীরা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। অন্যদিকে ভোটকর্মীরা নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে অস্বীকার করে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তথাপি সমস্ত বুথে দূর, কোচবিহারের ৬০% বুথেই থাকছে না সেন্ট্রাল ফোর্স। এই এলাকাগুলিতে ভোট করাবেন রাজ্য পুলিশ।
উল্লেখ্য, কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন বৃহস্পতিবার। সূত্রের খবর, সেখানে ৪০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news