ওয়েব ডেস্কঃ
বিদেশিদের ভারতে আগমন ও পর্যটনের দিক থেকে ভারত ৩৪ নম্বরে স্থানে উঠে এল। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম পর্যটনের উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে গতবারের তুলনায় এবার ভারতের স্থান কিছুটা এগিয়েছে। ২০১৭ সালে পর্যটনের দিক থেকে ভারতের স্থান ছিল ৪০ নম্বরে। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ে ভারত অনেক উন্নতি লাভ করেছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটনের দিক থেকে ভারতই সবথেকে এগিয়ে। চীন, মেক্সিকো, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল ও ভারত উন্নত দেশের মধ্যে পড়ে না, কিন্তু সাংস্কৃতিক ও ব্যবসায়িক দিক থেকে সেরা ৩৫টি দেশের মধ্যে এরা রয়েছে। তাই দেশগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news