নিজস্ব সংবাদদাতা:
সকালে রবীন্দ্রনাথ ঘোষ পুননির্বাচনের দাবি জানিয়েছিলেন, এবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও একই দাবি করলেন। এদিকে কোচবিহারের একটি ঘটনায় পুলিশের ওপর ইটবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, দিনহাটায় বাইক বাহিনী এসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। অন্যদিকে বীরপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বুথের বাইরে দেখা যায় এক হোমগার্ডকে। এতে বিভ্রান্তি ছড়ায় ভোটারদের মধ্যে।
অন্যদিকে কোচবিহারের কুর্শামারিতে ১০৩ নম্বর বুথের সেক্টর অফিসারকে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, তিনি নাকি বিজেপিকে ভোট দিতে বলেছেন। বিজেপি বক্তব্য সম্পূর্ণ আলাদা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news