নীল বণিক:
ভোটের দিন দুই জেলায় দলীয় কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে কালিম্পং-এ মুখ খুললেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিদিন বিজেপি কর্মীরা মমতার রাজ্যে আক্রান্ত হচ্ছে। রাজ্যে বিজেপির অগ্রগতিকে ভয় পাচ্ছে শাসক দল। সেই ভয়ের থেকে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, এদিন পাহাড়ের সভা থেকে বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
বৃহস্পতিবার অমিত শাহ আরও অভিযোগ করেন, রাজ্যের সব জায়গায় বোমা তৈরির কারখানা রয়েছে। বোমা তৈরির কারখানাই এখন রাজ্যের মূল শিল্প। উত্তরবঙ্গের চা শিল্পের বেহাল পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। তিনি জানান, বিজেপি পাহাড়ের সব মানুষের পাশে আছে। গোর্খাদের পাশে স্বয়ং প্রধানমন্ত্রী আছেন। নিজের বক্তব্যে এভাবেই পাহাড়ের মানুষকে আশ্বস্ত করেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news