নীল রায়। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে এই মুহূর্তে মোট ৩৩,৬৮৭ টি শূন্যপদ রয়েছে। সমস্ত শূন্য পদ খুব তাড়াতাড়ি পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথাই বলেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, প্রবীণ কর্মচারীরা অবসর গ্রহণের কারণেই প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ হওয়া সত্ত্বেও ক, খ, গ ও ঘ শ্রেণিতে শূন্য পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩,৬৫৮। এর মধ্যে ১৫,১৬০ টি শূন্য পদ তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৭,৪১১ টি আসন, তফসিলি উপজাতির জন্য ২০২১টি আসন এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৫,৭২৮ টি আসন। এ ছাড়াও ১,৩৪৭ টি পদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অসংরক্ষিত শূন্যপদ রয়েছে ১৮,৫২৭টি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক ভাবে সাহায্য করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ৯.৬৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী বাংলায় রয়েছে। অথচ ২০১১ সালে এই সংখ্যাটি ছিল ৪.৭২ লক্ষ। এদের মধ্যে যে গোষ্ঠীগুলোর রেজিস্ট্রেশন এক বছর আগে হয়ে গিয়েছে, এবং যারা নিজেদের গোষ্ঠীর সদস্যদের ঋণ দেয়। তাদের বছরে ৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এ বাবদ বছরে আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ হতে পারে সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news