নিজস্ব সংবাদদাতা:
বাংলা লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত তৃতীয় বর্ষ লিটল ম্যাগাজিন মেলা এবারও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে। আগামী ২৫ জানুয়ারি শুরু হবে মেলা, চলবে ২৬ জানুয়ারি রবিবার অবধি।
প্রসঙ্গত, ২০১৭ সালে এই মেলার পথচলা শুরু। সেবার রাজ্যের ৭৯টি ছোট পত্রিকা অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় বছরে স্থানান্তরিত হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকাথ মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজন মেলাটি। এবারে মেলায় অংশগ্রহণ করে ১১৮টি পত্রিকা। উল্লেখ্য, বাংলাদেশ থেকেও একাধিক লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করেছিল দ্বিতীয় বর্ষে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পত্রপত্রিকা তো ছিলই।
বাংলা লিটল ম্যাগাজিন ফোরাম কর্তৃপক্ষ জানান, এবার আরও বেশি সংখ্যক পত্রিকাকে মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
মেলায় অংশগ্রহণের জন্য আবেদন শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯। ই-মেলেও আবেদন করা যাবে (banglalittlemagazineforum@gmail.com) ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news