Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী নিম্নমেধার ছাত্রী, শিক্ষামন্ত্রী টুকলিবাজ, ছাত্রদের সমর্থনে বেপরোয়া অরুণাভ

মুখ্যমন্ত্রী নিম্নমেধার ছাত্রী, শিক্ষামন্ত্রী টুকলিবাজ, ছাত্রদের সমর্থনে বেপরোয়া অরুণাভ

মধুমন্তী  

বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে না কোনও ছাত্র ইউনিয়ন। তার বদলে আসবে ছাত্র কাউন্সিল। এমনই নিয়ম জারি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই নিয়েই ফুঁসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর নিয়ে যখন গরম হচ্ছে রাজ্য-রাজনীতি ঠিক তখনই আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্য-রাজনীতির ঠোঁটকাটা পরিচিত মুখ অরুণাভ ঘোষ।
ছাত্রদের হয়ে মুখ খুলেই বেনজির আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শনিবার তিনি বলেন, “যাদবপুর এবং প্রেসিডেন্সির পড়ুয়ারা পড়াশোনা করে রাজনীতি করে। মুখ্যমন্ত্রীর এ-জন্মে সেই যোগ্যতা হয়নি। মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী যাদবপুরের আবহাওয়াটা জানেন না। রাজনীতি করতে গেলে যে পড়াশোনাটা দরকার হয়, যাদবপুর-প্রেসিডেন্সিতে সেই রাজনৈতিক পড়াশোনাটা হয়।”
কাউন্সিল প্রসঙ্গে অরুণাভর বক্তব্য, “পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ তৃণমূল ছাত্র পরিষদ দখল করে রয়েছে। সেইসব কলেজে দেদার তোলাবাজি করছে। তোলাবাজি বন্ধ করতে না পেরে এখন কাউন্সিল করছে।”

ঠোঁটকাটা কথায় এদিন অরুণাভ সম্ভবত নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। বলেছেন, “ছ’বছরে কলেজে কলেজে টাকা তোলার যে-সংস্কৃতি এরা তৈরি করেছে তা খুব ভদ্রভাবে বললেও ইতরের সংস্কৃতি।” তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেকেই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মুখ। তাঁরা কী করে ছ’বছরে ছাত্র রাজনীতিতে টাকা তোলার কালচার আনতে পারলেন তা ভাবলে অবাক লাগে! আর কাউন্সিল করলেই রাজনীতি বন্ধ হয়ে যাবে, এমন ভাবার কোনও কারণ নেই।” ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী বলেছেন , “সরকার কারওর কাছে মাথা নত করবে না। সরকারকে ব্ল্যাকমেল করে কোনও লাভ নেই।”

ছাত্রদের পক্ষ নিয়ে এদিন পার্থকে পাল্টা দিলেন অরুণাভ বললেন, “ শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এত বড় বড় কথা বলছেন কীভাবে! ছ’মাসে শিক্ষামন্ত্রী যেভাবে পিএইচডি-র থিসিস পেপারের ৬৪ শতাংশ টুকে জমা দিয়েছেন আর ডক্টরেট সম্মান পেয়েছেন, সেই ক্ষমতা ভারতবর্ষে বিরল! সকলেই জানেন টুকলিবাজিতে পার্থর সুনাম রয়েছে!” শিক্ষামন্ত্রীকে আক্রমণে এদিন বিন্দুমাত্র রেয়াত করেননি অরুণাভ। প্রশ্ন তুলছেন, “তৃণমূল ছাড়া বাইরের কোনও ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মতামত কী তিনি নিয়েছেন! ছাত্র রাজনীতি যখন থাকবে না, তখন তৃণমূল ছাত্র পরিষদ রেখে দিয়েছেন কেন?” এর আইনি দিকটিও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, সাধারণত নিয়ম হল, যাঁদের নিয়ে আইন আনা হবে তাঁদের মতামত নেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের সেরকম কোনও বক্তব্য নেওয়া হয়েছিল কিনা জানতে চান অরুণাভ।
যাদবপুরের ছাত্র-ছাত্রীদের প্রতি তাঁর সমর্থন রয়েছে জানিয়ে অরুণাভ বলেন, “তাঁরা অন্তত তোলাবাজির জন্য রাজনীতি করে না। এর আগেও ‘হোক কলরব’ একটা সত্যিকারের আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। যার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছিল”।
ছাত্রদের পাশে দাঁড়াতে, তিনি যাদবপুরে যেতে পারেন বলেও জানিয়েছেন অরুণাভ।

 

আরও পড়ুন

https://channelhindustan.com/special-story-debak-banerjee-4/

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *