Breaking News
Home / TRENDING / ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ গুগল ক্রোম এবং ফায়ারফক্সের বিরুদ্ধে

ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ গুগল ক্রোম এবং ফায়ারফক্সের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক:

আবারও প্রশ্নের মুখে গুগল। গুগল ক্রোম এবং ফায়ারফক্সের মাধ্যমে সমস্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। সম্প্রতি এ রকমই গুরুতর অভিযোগ আনলেন এক সাইবার বিশেষজ্ঞ। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ স্যাম জাদালির অভিযোগ প্রায় ৪০ লক্ষ ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এই দুটি ব্রাউজারের এক্সটেনশন থেকে।
সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ স্যামের দাবী, গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহারকারীরা তাদের ব্রাউজিং সাইটগুলিকে নিরাপদ রাখার জন্য অনেক সময় অ্যাড ব্লকারের এক্সটেনশন ব্যবহার করে থাকলেও এগুলি যে খুব নিরাপদ, তা নয়।
তাঁর দাবি, বিজ্ঞাপন ব্লকারের মতো আটটি ব্রাউজার এক্সটেনশন প্রায় ৪০ লক্ষ গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহারকারীর ডেটা ফাঁস করছে। শুধু তাদের ব্রাউজিং হিস্ট্রি নয়,তাদের ট্যাক্স রিটার্নের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে মেডিকাল রেকর্ড,ক্রেডিট কার্ডের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলিও এই এক্সটেনশনগুলিতে ফাঁস হয়ে যাচ্ছে।
গত শুক্রবার,আরস টেকনিকায় ড্যান গুডিনের পেশ করা একটি রিপোর্ট থেকে জাদালি জানান, তথ্যগুলি ফাঁস হয়েছে নাচো অ্যানালিটিক্স নামের একটি সংস্থার মাধ্যমে যা যে কোনও ওয়েবসাইটের ডেটাকে অ্যানালাইজ করতে অ্যাক্সেস দেয়। ১০ থেকে ৫০ ডলারে এই তথ্য পাওয়া যাচ্ছে।
তবে সিকিউরিটি এক্সপার্টদের মতে, যে কোনও ব্যবহারকারী তার ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে দিলে এই তথ্য চুরি হওয়ার আশঙ্কা কম থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *