ওয়েব ডেস্ক:
কেন্দ্রের হারেই ডিএ দিতে হবে রাজ্য সরকারকে, সাফ জানিয়ে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ ট্রাইবুনাল বা স্যাট (SAT)। এদিন ডিএ মামলায় স্যাটের যাবতীয় নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই গেল। উল্টো দিকে অস্বস্তিতে পড়ল রাজ্য। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশের পাশাপাশি জানিয়ে দেওয়া হল, আগামী ১ বছরের মধ্যে ষষ্ঠ পে কমিশন চালু করতে হবে।
স্যাটের কড়া নির্দেশ, কীভাবে বকেয়া দেওয়া হবে তা সম্পূর্ণত রাজ্যের দায়িত্ব। ডিএ সংক্রান্ত আইনও রাজ্যকেই আনতে হবে জানানো হয় স্যাটের তরফে। এইসঙ্গে নির্দেশ—কর্মচারীদের বকেয়া মেটাতে হবে হয় নগদে অথবা পিএফের সঙ্গে যোগ করে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও রাজ্য সরকারী কর্মচারীদের দীর্ঘ ডিএ বাদানুবাদে আপাতত জয় হল কর্মচারীদের দাবিরই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news