চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দীর্ঘ লকডাউন (Lockdown) পর্ব অতিক্রম করে আজ, বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। দুর্গা পুজোর (Durga Puja) আগে মুক্তি পেতে চলেছে প্রায় ডজনখানেক বাংলা ছবি। সিনেমা হলে (Cinema Hall) মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। সেই সঙ্গে, প্রতিটি শোয়ের আগে হলগুলি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। টিকিট কাউন্টার খোলা হলেও অনলাইন টিকিট বুকিংয়ে জোর দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে হলের মাত্র ৫০ শতাংশ আসনই বুককরা যাবে। প্রেক্ষাগৃহে প্রবেশের আগে দর্শকদের থার্মাল গানের সাহায্যে স্ক্রিনিং করা হবে।
কিছু সিনেমা হল মালিক অবশ্য মনে করছেন, প্রেক্ষাগৃহের ৫০% আসন ভরাতেও বেশ সময় লাগবে। কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতিতে বদ্ধ স্থান এড়িয়ে চলার প্রবণতার ফলেই এই সমস্যা দেখাদেবে বলে তাঁদের ধারণা। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা স্থানে এবং হলের ভিতরে দুর্গা পুজো পালন করা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news