Breaking News
Home / TRENDING / কালনায় গণধর্ষণের শিকার এক আদিবাসী মহিলা

কালনায় গণধর্ষণের শিকার এক আদিবাসী মহিলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাথরস কান্ডে (Hathras Gangrape Case) যখন গোটা দেশ জ্বলছে ঠিক সেই সময়ই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি। গতকাল পূর্ব বর্ধমানের কালনা এলাকার একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাত থেকেই অপরাধীরা নির্যাতিতার বাড়ির বাইরে অপেক্ষা করছিল, এরপর বুধবার সকালে নির্যাতিতা যখন তার বাড়ীর বাইরে পা রাখেন ঠিক সেই সময়ে এই অভিযুক্তরা নির্যাতিতার ওপর চড়াও হয়। প্রথমে তারা নির্যাতিতাকে ভীষণ জোরে আঘাত করে এবং তারপর তাকে টানতে টানতে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে, কিন্তু ভাগ্যবশত ওই আদিবাসী মহিলাটি নিজেকে বাঁচাতে সক্ষম হন। যদিও বর্তমানে তিনি একটি সরকারি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নির্যাতিতা মহিলার অবস্থা অত্যন্ত সংকটজনক।

পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে অভিযুক্তরা বহুদিন থেকেই নির্যাতিতার ওপর নজর রেখেছিল, তার সমস্ত গতিবিধি লক্ষ্য করার জন্য। এরই মধ্যে তারা জানতে পারে নির্যাতিতা মহিলাটি তার বাড়িতে একা থাকেন এবং তার স্বামী হুগলিতে থাকেন কর্মসূত্রে। অডিও এই ঘটনার সাথে যুক্ত একজন অপরাধীকে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের খোঁজ চলছে। পুলিশ এই ঘটনার তদন্তের জন্য নির্যাতিতার বাড়ির আশেপাশের স্থানীয় মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেখান থেকেই উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে অপরাধীরা অন্য একজন মহিলাকে তাদের লক্ষ্য বানিয়ে ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও এই ঘটনার জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *