Breaking News
Home / TRENDING / ৭২ শতাংশ ভারতীয়দের ভোট পাবেন বাইডেন : সমীক্ষার রিপোর্টে অস্বস্তিতে ট্রাম্প

৭২ শতাংশ ভারতীয়দের ভোট পাবেন বাইডেন : সমীক্ষার রিপোর্টে অস্বস্তিতে ট্রাম্প

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যখন দরজায় একেবারে কড়া নাড়ছে ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটে চলেছে নানান ঘটনা। কখনও টুইট আক্রমণ কিংবা কখনও ভার্চুয়াল সভা না করার অনড় সিদ্ধান্ত একের পর এক ঘটনা ঘটেই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এরই মাঝে গতকাল ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভের একটি রিপোর্ট সামনে এসেছে। আর এই রিপোর্ট সামনে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ পরেছে। এই সমীক্ষায় দেখানো হয়েছে মোট ৭২ শতাংশ ভারতীয় মার্কিনী ভোটারের ভোট যেতে পারে জো বিডেনের (Joe Biden) দিকে। অন্যদিকে মাত্র ২২ শতাংশ ভারতীয় মার্কিনী ভোটারের ভোট যাবে রিপাবলিক পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দিকে।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের বহু স্টেটে মোট ৯৩৬ জনের ওপর সমীক্ষা করা হয়। আর সেই সমীক্ষার রিপোর্টই গতকাল প্রকাশিত হয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভোটের সময় এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থনে শতাংশ বদলাতে পারে। আর এই বিষয়ে কোন সংশয় নেই যে বেশিরভাগ ভারতীয়ই প্রেসিডেন্ট ট্রাম্প কে ভোট দেবেন না।সমীক্ষার বিস্তারিত রিপোর্টে জানানো হয়েছে ভারতীয় মার্কিনিদের কাছে দু’দেশের সম্পর্কের বিষয়টি অগ্রাধিকার পাবে। আর সেই কারণে হয়তো সিদ্ধান্তের বদল হতে পারে। তবে দুই দেশের নেতার মধ্যে সু সম্পর্ক থাকলেও মানবাধিকারের বিষয়টিকে একেবারে অবহেলা করা যায় না। বেশ কিছুদিন আগেই মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার করা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল(ব্ল্যাক লাইভস ম্যাটার)। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একই চিত্র ধরা পরে ভারতে, এখানেও বহুবার মানবাধিকার আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিশ্বজুড়ে অতি ডানপন্থীদের জনপ্রিয়তা এখন বেশ নিম্নমুখী। বিড়ালের রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহুর জনসমর্থন এখন বেশ কমে গেছে। আর এই একই ছবি ধরা পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ক্ষেত্রেও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রভাব এখন ভারতীয় রাজনীতিতে পরে কিনা তাই এখন দেখার বিষয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *