Breaking News
Home / TRENDING / ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিআইডির

ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিআইডির

নীল বণিক

 

ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিআইডি। তাঁর নিরাপত্তারক্ষী সুজিত মন্ডলকেও গ্রেফতার করতে পারে পুলিশ। ভারতীকে গ্রেফতার করতে শনিবার ভিন রাজ্যে রওনা দেয় সিআইডির চারটি তদন্তকারী দল। ভারতীকে গ্রেফতার করতে আদালতে আর্জি জানিয়েছিল সিআইডি। শনিবার সে আর্জি মঞ্জুর করে আদালত। শুক্রবারই
ভারতী ঘোষ ঘনিষ্ঠ দুই অফিসার শুভঙ্কর দত্ত ও চিত্ত পালকে গ্রেফতার করেন সিআইডির কর্তারা। শুক্রবার সারাদিন সিআইডির তদন্তকারিরা ওই দুই পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালান। শুভঙ্কর দত্তের বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়। চিত্ত পালের বাড়ি থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। উদ্ধার হওয়া টাকা হিসাব বহির্ভূত বলে মনে করছেন সিআইডির কর্তারা। এছাড়াও দুজনের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, চিত্ত পাল ঘাটাল থানার ওসি ছিলেন এবং শুভঙ্কর দে ছিলেন ঘাটাল থানার সার্কেল ইন্সপেক্টর।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *