Breaking News
Home / TRENDING / তৃণমূলের নন্দীগ্রাম-গর্বে এবার ভাগ বসাচ্ছে বিজেপি

তৃণমূলের নন্দীগ্রাম-গর্বে এবার ভাগ বসাচ্ছে বিজেপি

নীল বণিক

 

১৪ মার্চ তৃণমূলের দূর্গ নন্দীগ্রামে সভা করতে চলেছে বিজেপি। নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির অবদানের কথা মানুষের কাছে পৌছাতে চায় রাজ্য বিজেপি নেতৃত্ব। সভায় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল নেতারা যখন নন্দীগ্রামে প্রবেশ করতে পারছিলেন না, সেই নন্দীগ্রামেই প্রবেশ করেছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। এরপর লালকৃষ্ণ আডবানি দুই তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংহকে নিয়ে নন্দীগ্রামে প্রবেশ করেছিলেন। তারপর থেকেই নন্দীগ্রামে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন শুভেন্দু অধিকারী। ১৪ মার্চ নন্দীগ্রামের সেই সোনাচুড়াতেই সভা করতে চায় বিজেপি। তবে পুলিশ যদি সোনাচুড়াতে সভা করার অনুমতি না দেয় তাহলে তেখালিতে সভা করবে বিজেপি। পাশাপাশি ওই দিন নন্দীগ্রাম ব্লক ১ ও ২এর প্রচুর তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবেন বলে জানান বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *