নীল বণিক
ভারতী ঘোষ ঘনিষ্ঠ দুই অফিসারকে গ্রেফতার করল সিআইডি। পশ্চিম মেদিনীপুরে কর্তব্যরত দুই পুলিশ অফিসার শুভঙ্কর দত্ত ও চিত্ত পালকে গ্রেফতার করেন সিআইডির কর্তারা। শুক্রবার সারাদিন সিআইডির তদন্তকারিরা ওই দুই পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালান। শুভঙ্কর দত্তের বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়। চিত্ত পালের বাড়ি থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। উদ্ধার হওয়া টাকা হিসাব বহির্ভূত বলে মনে করছেন সিআইডির কর্তারা। এছাড়াও দুজনের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, চিত্ত পাল ঘাটাল থানার ওসি ছিলেন এবং শুভঙ্কর দে ছিলেন ঘাটাল থানার সার্কেল ইন্সপেক্টর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news