Breaking News
Home / TRENDING / ফের সমুদ্রে দুর্ঘটনা, তলিয়ে গেল ভাইবোন, আহত বন্ধু

ফের সমুদ্রে দুর্ঘটনা, তলিয়ে গেল ভাইবোন, আহত বন্ধু

নিজস্ব সংবাদদাতা, দিঘা:
সমুদ্র সৈকতে দুর্ঘটনা এড়াতে হলুদ বেলুন দিয়ে নির্দেশিকা চালু করা হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। তার দুদিন যেতে না যেতেই ফের দুর্ঘটনা মন্দারমণিতে। সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল ভাইবোনের। গুরুতর আহত এক বন্ধু। মৃত আলোলিকা চক্রবর্তী ও অর্ক চক্রবর্তীর বাড়ি মালদার ইংরেজবাজারের রিজেন্ট পার্ক এলাকায় । আহত উদ্দ্যালক ভট্টাচার্যকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে । রবিবার বেলা ১১টা নাগাদ এই ৩ জন মন্দারমণি সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। নজরেপড়া মাত্রই উদ্দ্যালককে উদ্ধার করা গেলেও বেশ কিছু সময় পরে অর্ক ও আলোলিকার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ৪ জনের একটি দল রবিবার মন্দারমণিতে বেড়াতে আসে। এদের মধ্যে ১ জন জলে নামেননি। তাঁর চোখের সামনেই ৩ জন জলে তলিয়ে যেতে থাকে। ওপরে থাকা মহিলা পৌলমী সিনহার চিৎকার শুনে নুলিয়ারা কোনওরকমে একজনকে উদ্ধার করে। অন্যদিকে পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে বড়রাংকুয়া হাসপাতালে পাঠিয়েছে। পরে সেখান থেকে দেহগুলি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে। আহত পর্যটককের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষনের জন্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি হাসপাতালে আসেন। তিনি মৃত পর্যটকদের জন্য দুখঃ প্রকাশের পাশাপাশি জানান পর্যটকদের সচেতনতার অভাবেই এই দুর্ঘটনা ঘটছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *